Home ফিচার বুধবার থেকে অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা

বুধবার থেকে অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা

0
188

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সচিব জানান, জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসগুলোতে দিনের বেলা বৈদ্যুতিক বাতি যথাসম্ভব বন্ধ রাখতে বলা হয়েছে। পর্দার ব্যবহার কমানোর নির্দেশনাও দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here