Home দেশের খবর পাটগ্রামে সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি!

পাটগ্রামে সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি!

0
152

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: দৈনিক ভোরের কাগজের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সবুজকে জবাই করে প্রাণে মারার হুমকি দিয়েছে একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা আমির হোসেন।

গতকাল শুক্রবার (১৯ আগস্ট) রাত ৯ টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমির হোসেন ৬ নম্বর ওয়ার্ডের জহুরুল হকের নাম্বার থেকে ফোন করে হঠাৎ জবাই করার হুমকি প্রদান করে।

এ ঘটনায় সাইফুল ইসলাম সবুজ জানান, রাত ৯ টার দিকে আমি এলাকায় অবস্থান করি। ওই সময় অচেনা এক নাম্বার থেকে ফোন দিয়ে আমাকে শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট এলাকায় যেতে বলে এক আসামির ছবি তোলার জন্য। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশের উপস্থিতি থাকায় আমি যেতে অপরাগতা প্রকাশ করলে আমাকে নানা ধরনের খারাপ ভাষায় গালাগালের এক পর্যায় জবাই করার হুমকি দেয়।

জানা যায়, মোবাইল ফোন ব্যবহারকারীর নাস্বারটি ছিল ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাংরির ছেলে জহুরুল হকের আর তার নাম্বার থেকে ফোন করে হত্যার হুমকিদাতা হলেন ৫ নম্বর ওয়ার্ডের আইজউদ্দিনের ছেলে আমির হোসেন।

পাটগ্রাম থানায় এবিষয় একটি অভিযোগ দায়ের করলে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের কথা জানান।

উল্লেখ্য, আমির হোসেন ও জহুরুল হকের বিরুদ্ধে মাদক ও চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here