মাঠের বাইরে ছিটকে গেলেন রোমেরো

স্পোর্টস ডেস্ক: পেশির ইনজুরির কারনে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের আর্জেন্টিাইন তারকা ফুটবলার ক্রিস্টিয়ান রোমেরো।

ক্লাব টটেনহামের পক্ষ থেকে এমনটাই নিশ্চিত করা হয়েছে।

গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির মুখোমুখি হয় টটেনহাম। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোমেরো। ঐ ম্যাচেই পেশিতে টান লাগে তার। পেশিতে টান পড়ায় মাঠের বাইরে ছিটকে গেছেন রোমেরো।

ধারণা করা হচ্ছে, ১০ই সেপ্টেম্বর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবেন রোমেরো। এর আগে বেশ কিছু ম্যাচ মিস করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *