আন্তর্জাতিক ডেস্ক- মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেব শপথ নিয়ে যাওয়া জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এরদোগানা। তুরস্কের যোগাযোগ অধিদফতরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু।
এরদোগান বলেন, আমি আপনাকে ও আপনার নির্বাচনের সফলাতে অভিনন্দন জানাই এবং আমেরিকার জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করছি।
গত শনিবার নিশ্চিত হয়ে যায় ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এ খবর চাউর হওয়ার পর থেকেই বাইডেনকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা। তবে চীন, রাশিয়াসহ প্রভাবশালী কয়েকটি দেশ এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলি এখনো নির্বাচনের ফলাফলের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়নি। দেশটির মূল সারির গণমাধ্যম এরইমধ্যে জো বাইডেনকে ৪৬তম প্রেসিডেন্ট ঘোষণা করেছে। তবে এখনো পরাজয় মেনে নেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ শেষ হবে আগামী ২০ জানুয়ারি।
