কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কালিয়াকৈর বাজারে মুক্তিযোদ্ধা ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও অংগসহযোগী সংগঠন।

পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাছরিন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বিপ্লব পাল, পৌর শ্রমিক লীগের সভাপতি হারেজ উজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *