Home বিনোদন জন্মদিনে শ্রাবন্তীকে যে বার্তা দিলেন প্রেমিক অভিরূপ

জন্মদিনে শ্রাবন্তীকে যে বার্তা দিলেন প্রেমিক অভিরূপ

0
198

টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। নব্বই দশকে তার বড় পর্দায় অভিষেক হয়েছিল। তবে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন ২০০৩ সালে। এরপর অনেক ব্যবসাসফল সিনেমায় দেখা গেছে তাকে। সৌন্দর্য আর অভিনয় গুণে নিজেকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে সক্ষম হন।

আজ ১৩ আগস্ট শ্রাবন্তীর জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। বিশেষ দিনটিতে ভক্তরা অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন, ভালোবাসা প্রকাশ করছেন।

তবে একজনের শুভেচ্ছা একটু বিশেষ। কারণ তিনি শ্রাবন্তীর বিশেষ মানুষ, প্রেমিক। নাম তার অভিরূপ নাগ চৌধুরী। তিনটি সংসারে বিচ্ছেদের পর শ্রাবন্তী এখন অভিরূপের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন।

প্রেমিকা শ্রাবন্তীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিরূপ। সমুদ্রসৈকতে মুগ্ধ অভিনেত্রীর একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘‘শুভ জন্মদিন। আরও এগিয়ে যাও, ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তোমার বড় ভক্ত।’

হাজারো ফ্যানের মধ্যে এই ফ্যানকেই মিষ্টি জবাব দিলেন শ্রাবন্তী। লিখলেন, ‘ধন্যবাদ মিস্টার ফ্যান।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল রঙের হার্ট ইমোজি।

একসঙ্গে তাদের ছবি দেখা না গেলেও টালিউডের অন্দরে কান পাতলেই তাদের কথা শোনা যেতেই পারে। পার্টি হোক কিংবা পূজা-পার্বণ। অনেকেই বলেন, একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন শ্রাবন্তী ও অভিরূপ। এখন কবে এতে সিলমোহর পড়ে, তারই অপেক্ষা।

এদিকে ফিল্মি ক্যারিয়ারে কিছুদিন আগে অচেনা উত্তম এবং ওমের সঙ্গে ভয় পেও না ছবিতে একসঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here