সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন পিয়া জান্নাতুল

মডেল, উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন সম্প্রতি। বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।

শনিবার (১৩ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন পিয়া জান্নাতুল।

এদিন বিকেল ৪টার দিকে এক স্ট্যাটাসে তিনি লিখেন, “আমি অত্যন্ত গর্বিত যে আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছি। আমার আইন পেশায় এই শিরোনাম যোগ করার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। জীবনে আসা মানুষ এবং পোষা প্রাণীদের সঙ্গে খুবই সন্তুষ্ট আমি।

২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ হয়েছিলেন জান্নাতুল পিয়া। সেই থেকে ক্যারিয়ার শুরু। এরপর মডেলিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন তিনি। পাশাপাশি করেছেন অভিনয়। পাশাপাশি শেষ করেছেন আইন বিষয়ক পড়াশোনা। ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।

২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমা দিয়ে পিয়ার বড় পর্দায় অভিষেক। এরপর ‘দ্য স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘প্রবাসীর প্রেম’, ‘ছিটমহল, ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাগুলোতে অভিনয় করেছেন তিনি। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করে ব্যাপক প্রশংসা কুড়ান পিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *