Home জাতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তামাশার সামিল: মির্জা ফখরুল

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তামাশার সামিল: মির্জা ফখরুল

0
149

দেশের মানুষ বেহেশতে আছে, পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য তামাশার সামিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “দেশের মানুষ যখন প্রতি মুহূর্তে ভোগান্তি পোহাচ্ছে, কষ্ট করছে, সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রী বললেন, (মানুষ) বেহেশতে আছে।

“আমি দুঃখিত ব্যক্তিগত পর্যায়ে কথা বলছি। ইদানীং উনার (পররাষ্ট্রমন্ত্রী) চেহারার মধ্যে যেটা ফুটে উঠেছে…ক্ষিপ্ত হয়েছেন; বেশিরভাগ মন্ত্রীদের যেটা হয়েছে…প্রচুর লুটপাট হচ্ছে। সেই লুটপাটের কারণে তারা জনগণের সঙ্গে পরিহাস, তামাশা শুরু করেছে।”

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “মন্ত্রী মহোদয় এর আগেও এমন এমন সব উক্তি করেছেন, যেগুলো কিছুটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে উনার এরকম পরিহাস করার কোনো অধিকার নেই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here