Home দেশের খবর হাতীবান্ধায় মাদকসহ দুই ভারতীয় নাগরিক আটক

হাতীবান্ধায় মাদকসহ দুই ভারতীয় নাগরিক আটক

0
128

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১০০ বোতল ফেন্সিডিল ও এক লিটার লিকুইড ফেন্সিডিলসহ হাছেন আলী মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন ভারতীয় রেডএলার্ট জারিকৃত আসামী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে উপজেলা উত্তর গোতামারী ১ নং ওয়ার্ড (সাবেক ছিটমহল) সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হাছেন আলী মিয়া (২৩) ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার পাঠানটুলি এলাকার এনামুল মিয়ার ছেলে এবং জাহাঙ্গীর আলম (২২) ওই থানার লালার পাড় এলাকার ইবনেছার আলীর ছেলে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার ওসি শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ উত্তর গোতামারী ১ নং ওয়ার্ড (সাবেক ছিটমহল) সীমান্ত এলাকা থেকে হাছেন আলী মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুইজন ভারতীয় নাগরিককে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও এক লিটার লিকুইড (বোতলজাত) ফেন্সিডিল উদ্ধার করা হয়।

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, আটক দুই ভারতীয় যুবকের নামে মামলা দায়েরের পর আজ সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here