Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে মৎস্য কর্মকর্তার অভিয়ানে চায়না জাল জব্দ

কালিয়াকৈরে মৎস্য কর্মকর্তার অভিয়ানে চায়না জাল জব্দ

0
100

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা বিলে অভিযান চালিয়ে কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করেছেন উপজেলা মৎসা কর্মকর্তা।

বৃহস্পতিবার দুপুরে (১১ আগষ্ট) ঢালজোড়া ইউনিয়নে বাসুরা বিলে অভিযান চালিয়ে ২ হাজার মিটার অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। অবৈধ এ জালের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ, উপজেলা ক্ষেত্র সম্পসারণ কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহম্মদ,অফিস সহকারী জুয়েল রানা, কালিয়াকৈর থানার (উপ পরিদর্শক) আনোয়ার হোসেনসহ প্রশাসন ও মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তারা।

উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ জানান, সকাল থেকে দুপুরে পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়। এবং সেই জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here