আমার পাঁচ টাকার বদনাম নেই, বুক ফুলিয়ে এফডিসিতে ঢুকি: মিশা

সিনেমা হল আবারো দর্শক কোলাহলে মুখরিত হতে শুরু করেছে। তাই ছবির পরিচালক-প্রযোজকরাও আবারও যেন নড়েচড়ে বসেছেন। সকলেই প্রত্যাশা করছে ছবি ব্যাবসার দিন আবারও ফিরতে শুরু করবে। এরই ভেতরে প্রতি সপ্তাহে ছবি রিলিজের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা করছেন অনেকেই।

তবে এর বাইরে কুট-তর্ক আর পারস্পরিক বিভেদটাও কম নেই। সম্প্রতি জাগো এফ এম এর ‘রাতাড্ডা’ লাইভ শোতে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী সিনিয়র সহকর্মী মিশা সওদাগরকে ‘সুবিধাবাদী মানুষ’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যেখানে ট্রেন্ড হয় সে ওখানে লাফায়। লাইক আমাদের মিশা ভাই। ‘পরাণ’ ট্রেন্ডে যাচ্ছে মিশা ভাই, ‘পরাণ’র ট্রেন্ডে দৌড়াচ্ছে। ‘হাওয়া’ ট্রেন্ডে ‘হাওয়া’তে দৌড়াচ্ছে- সুবিধাবাদি ট্রেন্ড আর কি!’

মূলত বাপ্পী চৌধুরীর এই মন্তব্যের পরপরই ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরণের মন্তব্যের ঝড় ওঠে। অনেকে বাড়তি কথা যোগ করে দুজনের ভেতরেই দ্বন্দ্ব’র আভাস দেন।

এ প্রসঙ্গে সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর।

তিনি বলেন, ‘পরাণ’ সিনেমার পরিচালক-প্রযোজক আমাকে দাওয়াত দিয়ে সিনেমা দেখার জন্য নিয়ে গেছে। সিনেমা দেখে আমার ভালো লেগেছে, আমি ভালো বলেছি। এখন যদি কেউ আমাকে ‘সুবিধাবাদী’ বলে তাহলে কি করার থাকে। সর্বশেষ সিনেমায়ও আমি বাপ্পিকে ধরে ধরে অভিনয় শিখিয়েছি। ওর ডাবিং অন্য কেউ করে দেয় সেগুলো আমি কাউকে বলছি না। ও আমার সন্তানতুল্য। মিশা সওদাগরের পাঁচ টাকার বদনাম নেই। বুক ফুলিয়ে এফডিসিতে ঢুকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *