নাগরপুরে আ.লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সোমবার (০৮ আগষ্ট) সকালে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি মো.জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও উপজেলা সাধারন সম্পাদক মো.কুদরত আলীর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বি এম জহুরুল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন,ভিপি মুজাহিদুল ইসলাম মুসা, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল,মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম প্রমূখ।

উল্লেখ্য- বেগম ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক এবং মাতার নাম হোসনে আরা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *