আমি এখন বিয়ের জন্য পারফেক্ট না: সিদ্দিক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। মডেল মারিয়া মিমের সঙ্গে ২০১২ সালের ২৪ মে ঘর বেঁধেছিলেন তিনি। তাদের ঘর আলো করে এসেছে একটি পুত্রসন্তান। কিন্তু ২০১৯ সালের অক্টোবরে এ দম্পতি আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান।

এরপর থেকে একাই আছেন এই অভিনেতা। বর্তমানে নিজের কাজ, ব্যবসা ও পরিবারকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি নিজের এলাকার মানুষেরও পাশে দাঁড়াচ্ছেন।

তবে আপাতত বিয়ের পরিকল্পনা নেই বলে জানালেন সিদ্দিক। বলেন, ভূমিকম্পে যদি বাড়িঘর ভেঙে যায়। সেই বাড়িঘর মেরামতে টাইম নিতে হয়, ময়লাগুলো পরিষ্কার করতে হয়। হতে পারে আমার কিছু ভুল ছিল সেজন্য আজকে ডিভোর্স হয়ছে। সেই ভুলগুলো সংশোধেনের চেষ্টা করতেছি। এসব কিছু শুধরে যখন মনে হবে আমি এখন বিয়ের জন্য পারফেক্ট তখন আমি আবার বিয়ের চিন্তা করর। তার আগে না।

সিদ্দিক বলেন, সবচেয়ে বড় কথা, ছেলে আরশ যত দিন নিজেকে বুঝতে ও ঘুছাতে না পারবে ততদিন বিয়ের কথা ভাবছি না। যখন সে এসব পারবে তখন হয়ত ভাবব। তবে দেরি হবে।

বর্তমানে তিনি সিঙ্গেল আছেন বলেও জানালেন। বলেন, এই মুহূর্তে আমার পছন্দের কেউ নেই। অভিনেতা সিদ্দিকুর রহমান আপাতত সিঙ্গেল।

এসময় তারকাদের বিচ্ছেদ নিয়েও কথা বলেন তিনি। বলেন, সারাবিশ্বই মিডিয়ার দিকে তাকিয়ে থাকে। সাধারণ মানুষ তারকাদের অনুসরণ করে অনুকরণ করে। ওই জায়গা থেকে আমি মনে করি এটা দুঃখজনক। আমাদের যে ঘন ঘন ডিভোর্সগুলো হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের যে বাচ্চারা আছে বা যারা ভবিষৎ প্রজন্ম তাদের জন্যও এটা খুবই বিব্রতকর যা তাদেরও কাম্য নয়। এই ধরণের ঘটনায় তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এমন ঘটনা আমার জীবনেও ঘটেছে।

যেসব ফ্যামিলি দীর্ঘসময় একসঙ্গে থাকার পরও ডিভোর্সের সিদ্ধান্তে আসেন, তাদের ব্যাপারটা খুবই দুঃখজনক। মা-বাবা ডিভোর্সের পরে ভুক্তভোগী হন বাচ্চারা। কিন্তু তাদের কোনো দোষ নেই। তাহলে তারা কেন এসবের শাস্তি পাবে। তবে উভয়কেই স্যাক্রিফাইস করে চলতে হবে। সরি বলার মন মানসিকতা থাকতে হবে। তাহলেই হয়ত একসঙ্গে থাকা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *