Home বিনোদন মোহময়ী রূপে ধরা দিলেন ঐশী, চোখ ফেরানো দায়!

মোহময়ী রূপে ধরা দিলেন ঐশী, চোখ ফেরানো দায়!

0
90

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে শোবিজে যাত্রা জান্নাতুল ফেরদৌস ঐশীর। সৌন্দর্য আর বুদ্ধিমত্তায় জয় করেছেন দর্শক হৃদয়। ঠোঁটের কোণে এক ফালি হাসি যেন মুগ্ধতার তীর এসে বিদ্ধ করে ভক্তদের হৃদয়।

মঙ্গলবার (০৩ আগস্ট) অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেন কিছু চমকপ্রদ ছবি। যা দেখে অনেকেই বৃটিশ কোনো রাজকন্যা হিসেবে আখ্যা দিচ্ছেন।

ছবিতে দেখা যাচ্ছে লাল গালিচায় কালো রঙের স্লিভলেস গাউন, রয়্যাল হেয়ার স্টাইল, গলায় স্বর্ণের ওপর কালো পাথর বসানো হার, কানে ছোট্ট দুল, হাতে লং আর্ম হ্যান্ড স্লিভস; মোটের ওপর এভাবেই নিজেকে সাজিয়েছেন ঐশী। আর তাকে দেখে মুগ্ধতায় ভেসে যাচ্ছেন ভক্তরা।

মন্তব্যের ঘরে চোখ রাখলেই টের পাওয়া যায়, ঐশীর রূপের আগুনে ঝলসে গেছে হাজারো ভক্ত। কেউ লিখেছেন, ‘আপনিই একমাত্র বাংলাদেশি অভিনেত্রী, যার সৌন্দর্য, মান, অর্জন সবই আছে’; কেউ আবার তাকে তুলনা করেছেন মেরিলিন মনরোর সঙ্গে।

ছবিগুলো প্রসঙ্গে ঐশী জানান, এগুলো তোলা হয়েছে গত শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে। সেদিন এলিগেন্ট মেকওভারের একটি জমকালো আয়োজনে অংশ নিয়েছিলেন তিনি। অনুষ্ঠানটির নাম ‘লয়্যালিটি ইজ রয়্যালিটি’। দ্বিতীয়বারের মতো এটি আয়োজিত হয়েছে।

ঐশী বলেন, ‘এই আয়োজনে গত বছরও আমি আমন্ত্রিত ছিলাম। এখানে ফ্যাশন শো, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন সেগমেন্ট রয়েছে। এবার আমি ছাড়াও ছিলেন আরিফিন শুভ, তাহসান খান, সাদিয়া ইসলাম মৌসহ আরও অনেকে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here