Home বিনোদন একদিনে ৫৫ হাজার টাকার ব্যবসা করলো রোশান-পূজার ছবি

একদিনে ৫৫ হাজার টাকার ব্যবসা করলো রোশান-পূজার ছবি

0
103

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রোশান-পূজা চেরি অভিনীত সিনেমা ‘সাইকো’। ‘দিন: দ্য ডে’ এবং ‘পরাণ’ সিনেমার আলোচনার ঝড়ে ‘সাইকো’ ছবিটি মাল্টিপ্লেক্সে কিছুটা ধামাচাপা পড়ে গিয়েছিলো। তেমন কোনো হাঁকডাক দেখা যায়নি সিনেমা কর্তৃপক্ষের মধ্যেও।

তবে ঢাকার বাইরে সিঙ্গেল স্ক্রিনগুলোতে দাপিয়ে বেড়িয়েছেন ‘সাইকো’ সিনেমা কলাকুশলীরা।

গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম দুটিতেই তুলনামূলক কিছুটা নীরবেই ছিলেন ‘সাইকো’ অভিনয়শিল্পীরা। এবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে নতুন তথ্য দিলেন সিনেমার নায়ক জিয়াউল রোশান।

বুধবার (৩ আগস্ট) ‘সাইকো’ সিনেমার প্রধানতম চরিত্র জিয়াউল রোশান একটি ভিডিও পোস্ট করে লেখেন: ‘অনেক প্রমোশন না করেও রেকর্ড পরিমাণ সেল সাইকোর।’

ভিডিওতে দেখা যায়, ঢাকার চিত্রামহল সিনেমা হলের একজন দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে কথা বলছেন রোশান। তিনি জিজ্ঞেস করেন, গতকাল (২ আগস্ট) কেমন ব্যবসা হয়েছে তাদের। তার প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি জানান, ঈদের পর তাদের ভালো ব্যবসা হয়েছে গতকাল।

তিনি বলেন, ‘গতকাল আমাদের ইভিনিং শো হাউজফুল ছিল এবং আমাদের ৫৫ হাজার টাকার সেল হয়েছে, এটা অনেক ভালো সেল।’ সেইসঙ্গে হিসাবের একটা চিরকুটও ভিডিওতে দেখান ওই ব্যক্তি।

১০ জুলাই মুক্তি পেয়েছে ‘সাইকো’। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। জিয়াউল রোশান, পূজা চেরি ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকীসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here