Home বিনোদন ছেলে নাকি মেয়ে হবে?, অবশেষে স্পষ্ট ইঙ্গিত দিলেন পরীমণি

ছেলে নাকি মেয়ে হবে?, অবশেষে স্পষ্ট ইঙ্গিত দিলেন পরীমণি

0
279

আর তো মাত্র দিন কয়েক বাকি! এরপরই মা-বাবা হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি-চিত্রনায়ক শরিফুল রাজ। অধীর আগ্রহ নিয়ে অনেকেই জানতে চাইছেন, ছেলে নাকি মেয়ে আসছে তাদের ঘরে?

তবে বিষয়টি নিয়ে টুঁ-শব্দটি করছেন না তারা। কিন্তু এবার স্পষ্টই ইঙ্গিত মিললো, তাদের ঘরে আসছে পুত্রসন্তান। মঙ্গলবার (২ আগস্ট) এ চিত্রনায়িকা ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে আছে নতুন অতিথির জন্য কেনা পোশাকসহ নানা সামগ্রী।

সে ছবিতে খুঁজে পাওয়া যায়নি কন্যাসন্তানের কোনও পোশাক। মেয়েসন্তানের জন্য গোলাপি রঙের সামগ্রী কেনা হলেও সেটারও উপস্থিতি ছিল না। কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করে পরীমণি লেখেন, ‘তার আসার আয়োজন’।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পরীমণির এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, তাদের ঘরে পুত্রসন্তান আসছে। তেমনটাই প্রস্তুতি দেখা যাচ্ছে। আর কয়েক সপ্তাহের মধ্যেই অতিথির আগমন ঘটবে।

অন্যদিকে, বিষয়টি জানতে রাজ ও পরীর মুঠোফোনে কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শরিফুল রাজ ও পরীমণি। এই সিনেমায় কাজ করতে গিয়েই পরিচয় হয় তাদের। আর পরিচয় হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেন তারা।

গত বছরের ১৭ অক্টোবর তারা গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, একটি সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

এদিকে পরীমণির মা হওয়ার প্রাক্কালে তার জন্য অনেকেই উপহার ও খাবার নিয়ে আসছেন। গত কয়েকদিনে তার জন্য নিজ হাতে রান্না করে খাবার নিয়ে এসেছেন অভিনেত্রী শিল্পী সরকার অপু ও নির্মাতা চয়নিকা চৌধুরী। দু’জনকেই ‘মা’ বলে সম্বোধন করেন নায়িকা। তারও আগে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা উপহার পাঠিয়েছেন পরীর জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here