হাজিদের সঙ্গে সাক্ষাৎ করলেন নুসরাত জাহান

হজ করে ফেরা হাজিদের সঙ্গে সাক্ষাৎ করতে কলকাতা বিমানবন্দরে হাজির হয়েছিলেন টালিউডের অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।

গত শুক্রবার (২৯ জুলাই) দুপুরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নুসরাত। এসময় প্রত্যেক হাজিদের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায় নুসরাত জাহানকে। পরে তিনি হাজিদের কাছ থেকে দোয়া চান।

বসিরহাটের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান এ রাজ্যের হজ কমিটিরও সদস্য। যে কমিটি এ রাজ্যের বাসিন্দাদের হজ যাত্রার সমস্ত ব্যবস্থা করে থাকেন।

গত ১৮ জুন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কায় হজ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মোট ৩৬৫ জন যাত্রী। তাদের হজ যাত্রার দিন কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী ফিরহাদ হাকিম।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে বিগত দু’বছর কোনো যাত্রীই হজ করতে মক্কায় যেতে পারেননি। যে কারণে এবছর হজের খরচও অনেকটাই বেড়েছে বলে হজযাত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *