Home দেশের খবর চট্টগ্রাম মীরসরাইয়ে অগ্নিকান্ডে পাঁচটি বসত ঘর ভস্মীভূত

মীরসরাইয়ে অগ্নিকান্ডে পাঁচটি বসত ঘর ভস্মীভূত

0
74

রাজিব মজুমদার. মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ের ওচমানপুরে অগ্নিকান্ডে পাঁচ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব সাহেবপুর গ্রামের আমির আলী সওদাগর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে আমিনুল হক, নয়নতারা, শাহাবুদ্দিন, সুজাউল হক, মাদল হকের পাঁচটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবী করেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে জানান মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী।

ক্ষতিগ্রস্ত আমিনুল হক কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার মেয়ের বিয়ের জন্য এক লক্ষ আশি টাকা উত্তোলন করে ঘরে রেখেছিলাম আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে আমাদের পড়ার কোন কাপড় নেই এখন। আমরা পাঁচ ভাই এখন নিঃস্ব হয়ে গেছি। আমাদের ঘরের নগদ টাকা স্বর্ণালংকার আসবাবপত্র জামাকাপড় সহ সব পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকান্ডের বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় মল্লিক জানান, ঘটনার দিন সকাল ১১ টার দিকে আগুন লাগার ঘটনা শুনলে আমরা ছুটে যায় ফায়ার সার্ভিসকে খবর দিই। পাশাপাশি সাধারণ মানুষ আগুন নিভাতে সহযোগিতা করে। প্রায় দেড় ঘন্টা পরে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান; অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক ভাবে নিরুপন করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here