সবার ভালোবাসায় আমি সিক্ত: অরুণা বিশ্বাস

অরুণা বিশ্বাস, বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় এক নাম। চলচ্চিত্রে তার উপস্থিতি সবসময় দর্শককে মুগ্ধতা দিয়েছে। বর্তমানে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করছেন এই গুণী শিল্পী।

শুধু অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসার কারণেই কানাডার মতো দেশে জীবনের অপার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে ঢাকায়ই থাকছেন নন্দিত অভিনেত্রী অরুণা।

আজ ১ আগস্ট তার জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটিতে তিনি প্রিয় মানুষ ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন।

নিজের ফেসবুকে পেজে এক পোস্টে অরুণা বিশ্বাস লেখেছেন, জন্মদিনে সবার ভালোবাসায় আমি সিক্ত। অনেকে ফোন এবং মেসেজ করে শুভেচ্ছা জানাচ্ছেন। সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ।

তিনি বলেন, এত এত ভালোবাসা সবার মেসেজের উত্তর দিতে পারছি না….. এমনি করেই আপনাদের ভালোবাসায় রাখবেন।

উল্লেখ্য, গুণি এই শিল্পী ১৯৮৪ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘চাপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। সেই থেকে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শক মন জয় করেন।

তিনি প্রখ্যাত যাত্রাশিল্পী অমলেন্দু বিশ্বাস ও জ্যোৎসনা বিশ্বাসের মেয়ে। সমৃদ্ধ সংস্কৃতি পরিবারে জন্ম নেয়া অরুণা পড়াশোনা করেছেন ভারতেশ্বরী হোমসে। নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও চিত্রনায়িকা হিসেবেই খ্যাতি অর্জন করেন।

প্রসঙ্গত, তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘দুর্নাম’,‘সম্মান’,‘ কৈফিয়ত’, ‘দংশন’,‘ চরম আঘাত’, ‘বন্ধু বেঈমান’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’,‘প্রেম শক্তি’। এছাড়া আরও বহু সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *