Home দেশের খবর চট্টগ্রাম মীরসরাইয়ে পরিবর্তন টিমের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মীরসরাইয়ে পরিবর্তন টিমের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

0
96

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন টিমের আয়োজনে গুণীজন সংবর্ধনা, অসচ্ছল ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান ও সেরা পূজা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) বিকেলে মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা।

উক্ত অনুষ্ঠানে আয়োজক কমিটির সচিব সুমন নাথের সঞ্চালনায় ও পরিবর্তন টিমের সভাপতি প্রভাষক শিমুল কান্তি ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ রঞ্জন চক্রবর্ত্তী, বিশেষ অতিথি ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মীরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার, ডাঃ প্রদীপ কুমার নাথ, ডাঃ সুমন ঘোষ পল্লব, ডাঃ সঞ্জয় নাথ, মানিক রতন শর্মা, মীরসরাই পূজা কমিটির সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক সজল শীল, মীরসরাই জন্মাষ্টমী কমিটির সভাপতি পরিমল কর্মকার, সাধারণ সম্পাদক গোপী কুমার দাশ, ইঞ্জি. উত্তম দে মুন্না প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে দক্ষ সংগঠন হিসেবে অমর কৃষ্ণ দে, প্রিয়তোষ নাথ ও দীলিপ বণিককে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী রামু বিশ্বাসকে আর্থিক সহায়তা প্রদান, মাদক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় মীরসরাই থানা ও জোরারগঞ্জ থানাকে প্রশাসনিক সম্মাননা, সেরা দশ পূজাকে সম্মাননাসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here