Home আন্তর্জাতিক পরাজয় নিশ্চিত, ট্রাম্পের সঙ্গ ছাড়ছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা

পরাজয় নিশ্চিত, ট্রাম্পের সঙ্গ ছাড়ছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা

0
68

আন্তর্জাতিক ডেস্ক- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল এখনো আসেনি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভোট গণনায় এগিয়ে থাকায় নির্বাচনে স্পষ্ট জয়ের আভাস দিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

 

শুক্রবার রাতে ডেলাওয়ারের উইলমিংটন থেকে দেওয়া এক ভাষণে জো বাইডেন দৃঢ়কণ্ঠে জানান, তিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। ভোট গণনায় কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকায় বাইডেনের প্রচার শিবির উইলমিংটনে উৎসবের প্রস্তুতি নেন তার সমর্থকরা। সেখানেই জনসমক্ষে ভাষণ দিয়েছেন তিনি।

 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পিছিয়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট হতেই তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা। এমনকি ট্রাম্পের নির্বাচনি প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তাওতার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

 

প্রতিবেদনে বলা হযেছে, বর্তমানে ভোটের যে অবস্থা, তাতে পেনসিলভানিয়া ও জর্জিয়ায় ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা ও নির্বাচনি প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তার সঙ্গে এরইমধ্যে প্রেসিডেন্টের দূরত্ব তৈরি হয়েছে।

 

প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পের আর আশাবাদী হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন তার একজন উপদেষ্টা। সিএনএন-কে তিনি বলেন, বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সেটি ছিল এক ধরনের মিথ্যাচার। ওই ঘটনার পর হোয়াইট হাউজের অনেক কর্মকর্তা তাদের বিভাগীয় প্রধানদের কাছে ট্রাম্পের পরবর্তী করণীয় নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান।

 

বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের পরবর্তী করণীয় হবে? এমন প্রশ্নের জবাবে ওই উপদেষ্টা বলেন, ‘সেটা ঈশ্বর ভালো জানেন।’

 

এদিকে ট্রাম্পের প্রচার শিবিরের পরামর্শক ম্যাট মরগান বলেছেন, এই নির্বাচন এখনও শেষ হয়ে যায়নি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘চার রাজ্যের ফলের ভিত্তিতে জো বাইডেনের জয়ের যে ভুয়া আভাস দেওয়া হচ্ছে তা বাস্তবতা থেকে বহু দূরে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here