Home আন্তর্জাতিক বাইডেনকে জয়ী ঘোষণা করল ‘ডিসিশন ডেস্ক’

বাইডেনকে জয়ী ঘোষণা করল ‘ডিসিশন ডেস্ক’

0
63

আন্তর্জাতিক ডেস্ক- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনকে জয়ী ঘোষণা করেছে মার্কিন তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’। নির্বাচনী ফলাফল সংগ্রহ, বিশ্লেষণ ও পূর্বাভাসের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের যথেষ্ট সুনাম রয়েছে।

 

‘ডিসিশন ডেস্ক’ এর সদরদপ্তর থেকে শুক্রবার তথ্য বিশ্লেষণের ভিত্তিত জানিয়েছে, জো বাইডেনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।

 

সংস্থাটির পূর্বাভাস বলছে, ২০টি ইলেক্টোরাল ভোট বা আসন পেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়াতে বাইডেনের জয় নিশ্চিত। এর ফলে এটা নিশ্চিত করে বলা যায় ওই রাজ্যের ইলেক্টোরাল ভোটসহ মোট ২৭৩টি ইলেক্টোরাল ভোট পাবেন ডেমোক্র্যাট প্রার্থী।

 

প্রতিষ্ঠানটি বলেছে, জো বাইডেনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। অন্তত ২৭৩টি ইলেক্টোরাল ভোট পাবেনই তিনি। জর্জিয়ার মত পেনসিলভেনিয়াতেও বাইডেন ট্রাম্পকে টপকে যাওয়ার পর এই ঘোষণা করল ডিসিশন ডেস্ক হেডকোয়ার্টার্স।

 

তাদের বিশ্লেষণ অনুযায়ী, ২৫৩টি ইলেক্টোরাল ভোট নিশ্চিতভাবে পেয়েছেন বাইডেন। এর সঙ্গে যুক্ত হয়েছে পেনসিলভেনিয়ার ২০টি আসন। ফলে ২৭০ এর ম্যাজিক ফিগার অনায়াসে পেরিয়ে যাবেন তিনি।

 

এদিকে, পেনসিলভেনিয়ার পাশাপাশি আরও চারটি গুরুত্বপূর্ণ রাজ্যে এখনও ভোট গণনা চলছে। এর মধ্যে নর্থ ক্যারোলিনায় ১৫টি, অ্যারিজোনায় ১১টি এবং নেভাডায় ৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে। অবশ্য নর্থ ক্যারোলিনায় পিছিয়ে আছেন বাইডেন। তবে পেনসিলভেনিয়ায় জয় পেলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে বাইডেনকে আর কোনো ফলের জন্য অপেক্ষা করতে হবে না।

 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পিছিয়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট হতেই তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা। এমনকি ট্রাম্পের নির্বাচনি প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তাওতার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

 

প্রতিবেদনে বলা হযেছে, বর্তমানে ভোটের যে অবস্থা, তাতে পেনসিলভানিয়া ও জর্জিয়ায় ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা ও নির্বাচনি প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তার সঙ্গে এরইমধ্যে প্রেসিডেন্টের দূরত্ব তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here