Home আলোচিত আমি অশিক্ষিত নই, আনস্মার্ট নই: অনন্ত জলিল

আমি অশিক্ষিত নই, আনস্মার্ট নই: অনন্ত জলিল

0
66

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দিন: দ্য ডে’ নিয়ে কথার তুবড়ি ছোটাচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা। ছবিটির প্রচারণা ও প্রশংসায় কেউ কারও থেকে কম যাচ্ছেন না। এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হচ্ছে। তবুও থামছেন না তারা। সম্প্রতি বর্ষা জানান আলোচনা-সমালোচনা যাই হোক তাদের সিনেমা হিট।

চলচ্চিত্রটি নিয়ে নেতিবাচক কথা হচ্ছে প্রচুর। এ প্রসঙ্গে অনন্ত জলিল সংবাদমাধ্যমকে বলেন, অনেকেই আমাকে পছন্দ করেন না, তারা আমার সমালোচনা করেন। যারা আমার সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলব, আমার সমালোচনা করার আগে অনন্ত জলিল হয়ে দেখাও। আমার মতো হয়ে দেখাও।

তিনি বলেন, আমি অশিক্ষিত নই, আনস্মার্ট নই। আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে এসেছি। আমি নিজে একজন সিআইপি। আমি ব্যবসা ডেভেলপ করেছি। বাংলাদেশের অর্থনীতিতে আমার অবদান আছে।

‘দিন: দ্য ডে’ নিয়ে প্রচুর সাড়া পাচ্ছেন বলে জানালেন এ অভিনেতা। তিনি বলেন, মানুষের এত ভালোবাসা পাব তা ভাবিনি কখনো। দর্শকদের চাহিদা মাথায় রেখে আমরা ছবিটি নির্মাণ করেছি। ছবিটি নির্মাণের সময় প্রচুর কষ্ট করেছি। সেই কষ্ট সার্থক হয়েছে বলে মনে করি। আবার বলব, আমার আগে সিনেমা নিয়ে মানুষের এত আগ্রহ আর দেখিনি।

এসময় নেতিবাচক প্রচারণা অভিযোগ প্রত্যাখ্যান করে অনন্ত বলেন, আমরা ‘দিন- দ্য ডে টিম’ কোনো নেতিবাচক প্রচারণা করছি না। কারণ আমার নিজস্ব কোনো টিম নেই। আমি আর বর্ষা যতটুকু পারছি, প্রচারণা করছি। তবে যারা আমাকে ভালোবাসেন তারা আমার পক্ষে কথা বলছেন আবার যারা আমাকে অপছন্দ করেন তারা নেতিবাচক প্রচারণা করছেন।

উল্লেখ্য, ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন: দ্য ডে’। এতে অনন্তর সঙ্গে জুটি বেঁধেছেন বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরানে শুটিং হয়েছে এই সিনেমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here