Home বিনোদন ঢাকায় রিকশায় ঘুরলেন ওটিলিয়া

ঢাকায় রিকশায় ঘুরলেন ওটিলিয়া

0
141

রোমানিয়ার গায়িকা ওটিলিয়া ব্রুমা। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। শুধু ইউটিউবেই গানটির ভিউ ছাড়িয়ে গেছে ৫৫ কোটির বেশি।

এই শিল্পী এবার বাংলাদেশে এসেছেন। দেশের একটি মুঠোফোন কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই বাংলাদেশে আসা তার।

২৩ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ওটিলিয়ার লাইভ কনসার্ট। এরপর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলেও কনসার্ট করেন তিনি।

অনুষ্ঠার শেষে পরদিন বাংলাদেশের পোশাক পড়েন তিনি। জামদানিতে শাড়িতে গায়িকাকে বারবির মতো লাগছিলো। যা দেখে বুঁদ আট থেকে আশি। এরপরে গতকাল রাতে রিকশা করে ঘুরে বেড়ান ওটিলিয়া।

রিকশা করে ঘুরে বেড়ানোর ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন রোমানিয়ার এই গায়িকা। ক্যাপশনে তিনি লিখেন- রিকশা রাইড ইন ঢাকা। সঙ্গে হার্ট ইমোজি দিতেও ভুল করেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here