শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি’র উদ্যোগে ৩১৫০ হত দরিদ্র নিবন্ধিত শিশুদের মাঝে ছাতা ও বিছানার চাদর বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় সরকারি শহীদ স্মৃতি কলেজ অডিটোরিয়াম কক্ষে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি’র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুমন রুরাম এর পরিচালনায় ও প্রোগ্রাম অফিসার জনি এস গমেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্ত প্রমুখ।
এসময় উপহারভোগী শিশুদের পরিবারবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
