রাজ হচ্ছে আমার পরাণ: পরীমণি

অভিনয় থেকে সাময়িক ছুটিতে আছেন আলোচিত নায়িকা পরীমণি। ক্রমশ ঘনিয়ে আসছে তার মাতৃত্বের স্বাদ গ্রহণের কাঙ্ক্ষিত দিন। অনাগত সন্তানের অপেক্ষায় প্রহর গুণে ঘরে বসেই কাটছে সময়।

এদিকে ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ ছবির সাফল্যের জোয়ারে ভাসছেন রাজ। নিজের অভিনয়ের প্রশংসা আসছে সব দিক থেকে। শনিবার অন্তস্বত্বা পরীমণি নিজেই সিনেমা হলে এসে রাজের পাশে বসে দেখলেন স্বামীর ‘পরাণ’।ষ

সে সময় ছবিটি দেখার পর আনন্দে উচ্ছ্বাসে রাজের কাধে মাথা রেখে কেঁদে উঠেন পরীমণি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরী বলেন, ‘রাজ ভালো অভিনয় করে জানতাম। তার অভিনয় এতো মানুষের ভালো লাগবে সেটা দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি।’

রোববার দিবাগত রাতে সাদা গাউনে অন্তস্বত্বা পরীমণি ছবি দিলেন রাজের সঙ্গে। সাম্প্রতিক ট্রেন্ডি ছবি। যে ছবিতে আগত সন্তানের অপেক্ষায় উভয়ই অপেক্ষমান সেটা স্পষ্ট। ছবিগুলো নিজের দেড় কোটি অনুসারী থাকা ফেসবুক পেজে শেয়ার করেছেন পরী। ক্যাপশনে লিখেছেন আমার পরাণ।

গত ২১ জানুয়ারি শরিফুল রাজ ও পরীমণির গায়েহলুদ। পরদিন সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তবে ঘরোয়াভাবে ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন বলে জানান এ তারকা দম্পতি।

প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হওয়ার পরও দুটি সিনেমার কাজ শেষ করেছেন পরীমণি। এগুলো হলো ‘মা’ ও ‘কাগজের বউ’। এছাড়া তার হাতে রয়েছে ‘প্রীতিলতা’ সিনেমার কাজ। সন্তান হওয়ার পর এই সিনেমাটি সম্পন্ন করবেন নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *