নতুন চমক নিয়ে আসছেন তাহসান খান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দুই বছর আগে একটি চা’য়ের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন। এর জিঙ্গেল ‘কোনো এক ভোরে/ ধোঁয়া ওঠা চায়ের কাপে/ তোমার সাথে সকাল দেখবো/ সেই তুমি কে’ গেয়েছিলেন তিনি।

এই লানইগুলো শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছিল।

এবার ভক্তদের চমক দিতে সেই লাইনগুলোকে পূর্ণাঙ্গ গান আকারে নিয়ে আসছেন তাহসান। গানের শিরোনাম ‘সেই তুমি কে’। এর কথা লেখার পাশাপাশি সাজিদ সরকারের সঙ্গে সুরও করেছেন তাহসান। আর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

রোববার (২৪ জুলাই) থেকে কক্সবাজারে গানটির ভিডিও শুটিং শুরু হয়েছে। চলবে আরো দুই দিন। ভিডিওটি নির্মাণ করছেন শাহরিয়ার পলক। এতে তাহসানের সঙ্গে মডেল হিসেবে কাজ করছেন স্নিগ্ধা চৌধুরী।

গান-ভিডিওটি তাহসান আরও বলেন, ‘দুই বছর আগের কথাগুলোকে এবার পূর্ণাঙ্গ গান আকারে নিয়ে আসছি। আজকেই (রোববার) কক্সবাজারে এর ভিডিওর শুটিং শুরু হয়েছি। গানের কথার সঙ্গে মিল রেখেই আমরা ভিডিওটি করছি। ভিডিওতে অনেক নতুনত্ব থাকছে। দর্শক-শ্রোতারা দেখলেই সেটা বুঝতে পারবেন। আপাতত আর বেশি কিছু বলতে চাই না।’

তাহসান আরও জানান, আসছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ‘সেই তুমি কে’ গানচিত্রটি ইউটিউবসহ বিভিন্ন সংগীত অ্যাপে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *