সমালোচনা হলেও আমাদের সিনেমা হিট: বর্ষা

চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ১০০ কোটি টাকা বাজেটের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি সারাদেশে ঈদের দ্বিতীয় সপ্তাহে চলছে।

বাজেট ছাড়াও মুক্তির পর নানা কারণে আলোচনায় আছে সিনেমাটি।

এবার সিনেমাটির নায়িকা বর্ষা জানালেন আলোচনা-সমালোচনা যাই হোক তাদের সিনেমা হিট।

চলচ্চিত্রটি নিয়ে নেতিবাচক কথা হচ্ছে প্রচুর। এ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে বর্ষার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আলোচনা-সমালোচনা যাই হোক আমাদের সিনেমা হিট। যে বিষয়ে আলোচনা বেশি, সে বিষয়ে সমালোচনাও বেশি হবে এটাই স্বাভাবিক। ফলে ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক দিকও থাকবে।’

এ সময় সিনেমাটি তৈরির উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন, “দর্শকদের বিনোদন দিতে বানানো হয়েছে ‘দিন: দ্য ডে’। ছবিটি সব দর্শককে একই রকম বিনোদন দিতে পারবে তাও নয়। কিছু লোকের খারাপ লাগবে, কিছু লোকের ভালো লাগবে। তবে ছবিটি ৯০ শতাংশ দর্শকেরই ভালো লেগেছে।”

ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন: দ্য ডে’। এতে অনন্তর সঙ্গে জুটি বেঁধেছেন বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরানে শুটিং হয়েছে এই সিনেমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *