Home আলোচিত ব্যস্ত জীবন থেকে ছুটি, গ্রামে সময় কাটাচ্ছেন জায়েদ খান

ব্যস্ত জীবন থেকে ছুটি, গ্রামে সময় কাটাচ্ছেন জায়েদ খান

0
202

ঢাকাই সিনেমার আলোচিত নাম জায়েদ খান। নানা ঘটনায় সারা বছরই বিতর্কে থাকেন এই চিত্রনায়ক। তাকে নিয়ে বিতর্কের যেন শেষ নেই। একটি শেষ হলে নতুন আরেকটি বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেতা।

তবে কোনো বিতর্ককেই গায়ে মাখেন না জায়েদ খান। চলেন নিজের মর্জিতে। তার দাবি, যে গাছের ফল মিষ্টি, সে গাছে ঢিলও ছোঁড়া হয় বেশি। অর্থাৎ, যে যতটা জনপ্রিয়, তাকে নিয়ে বিতর্কও তত বেশি হয়।

এগুলো সব জায়েদ খানের বলা পুরনো কথা। নতুন কথা হলো, বেশ কিছু দিন কোনো আলোচনায় নেই এই শিল্পী নেতা। ঈদের তেমন কোনো অনুষ্ঠানেও তার দেখা মেলেনি। কোথায় কী করছেন তিনি?

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে জায়েদ খান রয়েছেন তার গ্রামের বাড়ি পিরোজপুরে। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। মা-বাবা প্রয়াত হওয়ার পর এখন তার পরিবারে শুধু ভাই-ভাবীরা রয়েছেন।

সংবাদমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘ঈদ ঢাকায় কাটিয়েছি। গত সপ্তাহে গ্রামের বাড়িতে এসেছি। জায়গাটা আমাকে প্রতিনিয়ত টানে। কারণ, এখানকার মাটিতে চিরনিদ্রায় শায়িত আছেন আমার মা-বাবা। তাদের কবর জিয়ারত করেছি। এখন আমার পরিবারে ভাই-ভাবী আছেন, তাদের সঙ্গে সময় দিচ্ছি। গ্রামের মানুষদের সময় দিচ্ছি।’

ঢাকায় ফিরবেন কবে জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘আরও কয়েকটা দিন গ্রামে থাকব, ঘুরব। ঢাকার ব্যস্ত জীবন থেকে একটা ব্রেক নিয়েছি বলা যায়। তবে কাজ পড়লে যেকোনো সময় ঢাকায় ফিরতে পারি। এখনো ঠিক হয়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here