Home আলোচিত শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান, জানালেন নিজেই

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান, জানালেন নিজেই

0
76

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ঢালিউড কিং শাকিব খানের বিবাহ বিচ্ছেদ হয়েছে প্রায় সাড়ে চার বছর আগে। আর কতদিন একলা থাকা? তাইতো এবার দোকলা হবেন। অর্থাৎ, ফের বিয়ে করতে চলেছেন শাকিব খান। হ্যা, ঠিকই শুনেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা শাকিব খানই জানিয়েছেন।

কিন্তু পাত্রী কে? সেটা অবশ্য এখনো ঠিক হয়নি। কারণ, তার বিয়ের জন্য পরিবার থেকে পাত্রী দেখা চলছে।

শাকিব বলেন, ‘চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন, তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি।’

এদিকে, শবনম বুবলীর পর শাকিবের সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জন গাঢ় হয়েছে। এ প্রসঙ্গে শাকিবের ভাষ্য, ‘আসলে এসব হচ্ছে স্টারডমের ফসল। বিশ্বের বড় মাপের তারকাদের নিয়ে এমন গসিপ ছড়ানো পুরোনো ট্র্যাডিশন। এসব আমি গায়ে মাখি না। সময় হলেই সবাই দেখতে পায় শাকিব আসলে দেশ ও দেশের চলচ্চিত্রের স্বার্থে সব সময় কাজ করে যাচ্ছে; আরে কাজ করেই তো কূল পাই না, প্রেম করতে যাব কখন।’

শাকিব খান ২০০৮ সালের এপ্রিলে তাঁর সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন অপু। আর তাতেই বেঁকে বসেন শাকিব, ২০১৮ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। সাবেক এ যুগলের আব্রাম খান জয় নামে এক পুত্রসন্তান আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here