মির্জাপুরে কমিউনিটি ব্যাংকের উদ্বোধন

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- পুলিশ হেডকোয়ার্টার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের মির্জাপুরসহ বাংলাদেশ পুলিশের কমিউনিটি ব্যাংকের ৭টি শাখার শুভ উদ্বোধন করেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টার সময় মির্জাপুর পৌর শহরে অবস্থিত কমিউনিটি ব্যাংকের দ্বিতীয় তলায় এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

 

মির্জাপুর থেকে কনফারেন্সে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। এসময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) ভারপ্রাপ্ত কমান্ডেন্ট অতিরিক্ত ডি.আই.জি শামীমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদিব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ, থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, মির্জাপুর পৌ মেয়র সালমা আক্তার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য খান আহমেদ শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *