Home আলোচিত অনন্তের প্রতি বর্ষার নিখাদ ভালোবাসা, মুগ্ধ নেটিজেনরা

অনন্তের প্রতি বর্ষার নিখাদ ভালোবাসা, মুগ্ধ নেটিজেনরা

0
110

ঈদুল আজহা উপলক্ষে (১০ জুলাই) মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’। যাতে অনন্তের নায়িকা হিসেবে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে শুরু থেকে বলে আসছিলেন অনন্ত।

সিনেমাটি মুক্তির পর থেকেই এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনন্ত ও বর্ষা। যেখানেই ছুটছেন অনন্ত, সেখানেই বর্ষা। গতকাল সোমবার রাজধানীর পুরান ঢাকা এলাকায় সিনেমার প্রচারের জন্য গিয়েছিলেন অনন্ত জলিল। সঙ্গে স্ত্রী বর্ষা যথারীতি।

অনন্ত জলিল যেখানেই যাচ্ছেন সেখানেই টেলিভিশন চ্যানেলও উপস্থিত। পুরান ঢাকার চিত্রামহলে অনন্ত সাংবাদিকদের বোঝাচ্ছিলেন কিভাবে এটি ১০০ কোটি টাকা বাজেটের ছবি, কেননা ১০০ কোটি টাকা কোত্থেকে এই প্রশ্ন নিয়ে ইতোমধ্যে গণমাধ্যমে প্রশ্ন এসেছে।

এসেছে মানি লন্ডারিং প্রশ্নও। অনন্ত ওইসব টেলিভিশনের সামনে ব্যাখ্যা করছিলেন টাকার উৎস সম্পর্কে। পরিচালকের পক্ষে সম্ভব নয়, কিন্তু ইরান সরকারের প্রতিষ্ঠান যে অনন্ত’র এই চলচ্চিত্রে বিনিয়োগ করেছে সে কথাই বলছিলেন। কথা বলার ফাঁকেই ঘেমে যাচ্ছিলেন অনন্ত জলিল। বর্ষা নিজের হাতে থাকা টিস্যু দিয়ে অনন্তর কপাল মুছে দিচ্ছিলেন।

এ রকম একটি স্থিরচিত্র অনন্ত জলিলের ফেসবুক পেইজেই শেয়ার করা হয়েছে। ছবিটি বেশ প্রশংসা পাচ্ছে। নেটিজেনরা ছবিটি ব্যাপকভাবে সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করছেন। তারা বর্ষার এই কেয়ারফুলি মনোভাবেরও প্রশংসা করছেন।

অনেকেই ক্যাপশনে নিজেদের কথার সঙ্গে লিখে দিচ্ছেন ‘রিয়েল লাভ দ্য আসল ভালোবাসা।’ অবশ্য স্থিরচিত্রতে নিখাদ ভালোবাসাই ফুটে উঠেছে।

উল্লেখ্য, এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এরমধ্যে সর্বোচ্চ ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এই সিনেমাতেও অনন্তর নায়িকা স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here