Home দেশের খবর ঢাকা নাগরপুরে ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার

নাগরপুরে ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার

0
80

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ব্রিজের নিচ থেকে শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়া এলাকা তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়া গ্রামের মৃত সমেশ আলীর ছেলে।

এ বিষয়ে নাগরপুর থানার (এসআই) জাহাঙ্গীর আলম দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধকরে তাকে হত্যা করা হয়েছে। উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here