ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত কুমার মোদির সঙ্গে প্রেম নিয়ে এই মূহূর্তে আলোচনার তুঙ্গে রয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।
সুস্মিতাকে ‘বেটার হাফ’ ও তার সঙ্গে ডেট করছেন উল্লেখ করে বৃহস্পতিবার সন্ধ্যায় পর পরই দুটি টুইট করেন ললিত মোদি। এর পর থেকেই নেটিজেনদের অনেকেই নানা মন্তব্যই করছেন তাদের সম্পর্ক নিয়ে।
কেউ বলছেন, ললিতের টাকার জন্য তার সঙ্গে প্রেম করছেন সুস্মিতা। এ নিয়ে অভিনেত্রীকে ‘গোল্ডডিগার’ আখ্যা দিয়েছেন নেটিজেনদের কেউ কেউ। সোশ্যাল মিডিয়ার এসব মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের খবরগুলো চোখ এড়ায়নি তার।
এবার এসব মন্তব্যের কড়া জবাব দিলেন এই বলিউড ডিভা। রোববার ইনস্টাগ্রামে এই বলিউড অভিনেত্রী জানান, চারপাশে মানুষের চিন্তার দৈন্য দেখে তিনি হতাশ।
সুস্মিতা বলেন, ‘আমি স্বর্ণের লোভে ললিতের কাছে যাইনি। তাছাড়া আমার তো হিরা ভালো লাগে। আর সেটা এখন নিজেরই কেনার ক্ষমতা রয়েছে।
ভক্তদের উদ্দেশে সুস্মিতা বলেন, আরে, তোমাদের সুস্মিতা ভালো আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। কাণ্ডজ্ঞান লোপ পায়নি আমার। আমি যা করছি, নিজের বোধবুদ্ধি দিয়েই। তবে আমায় এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
