মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ জুলাই) বিকেল থেকে রাত ৯টা পয়র্ন্ত চন্দ্রা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুর রহমান লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান নিকু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিকদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এমদাত হোসেন, পৌর শ্রমিকলীগ লীগের সভাপতি হারেজ উজ্জামান হারেজ, পৌর শ্রমিকলীগ লীগেরসহ সভাপতি জসিম উদ্দিনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
