Home আলোচিত রাজকে জড়িয়ে ধরে কাঁদলো দর্শক, মুগ্ধ পরীমণি

রাজকে জড়িয়ে ধরে কাঁদলো দর্শক, মুগ্ধ পরীমণি

0
231

এবারের ঈদে শরিফুল রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির পর থেকে স্বাভাবিকভাবেই প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ জন্য এক সিনেমা হল থেকে অন্য সিনেমা হলে যাওয়া-আসা করছেন। দর্শকদের প্রতিক্রিয়া দেখার পাশাপাশি তাদের সঙ্গে কথাও বলছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাজধানী ঢাকার বাবু বাজার ব্রিজসংলগ্ন কেরাণীগঞ্জের ‘লায়ন সিনেমাস’-এ যান ‘পরাণ’ সিনেমার নির্মাতা রায়হান রাফি, অভিনেতা ইয়াশ রোহান, অভিনেতা শরিফুল রাজ ও নায়িকা বিদ্যা সিনহা মিম।

শো শেষ করেই সিনেমার নায়ক-নায়িকাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত দর্শক। কারও আবদার ছবি তোলা, কেউ বা চান পর্দার তারকার সঙ্গে একটু কথা বলতে।

সব ঠিকঠাক চলছিল, হঠাৎ এক দর্শক এসে জড়িয়ে ধরলেন চিত্রনায়ক শরিফুল রাজকে। নাম জানার আগেই ওই দর্শক রাজকে বুকে জড়িয়ে ধরে রীতিমতো কান্না শুরু করেন। তাঁর একটাই কথা, আপনার অভিনয়ে আমি মুগ্ধ।

এমন ঘটনা শরিফুল রাজের কাছে নতুন। তিনি বেশ উচ্ছ্বসিত; জানালেন, ‘দর্শকদের এমন ভালোবাসায় আমি বিস্মিত, আমার এখনও সব স্বপ্নের মতো মনে হচ্ছে। এই ভালোবাসা সঙ্গী করে আরও ভালো ভালো কাজের সঙ্গী হতে চাই। সেই সঙ্গে দোয়া চাই সবার কাছে, যেন আমাকে এমন ভালোবাসায় আজীবন জড়িয়ে রাখেন।’

এদিকে নিজের সিনেমা মুক্তি না পেলেও স্বামী শরিফুল রাজের সাফল্যে উচ্ছ্বসিত পরীমণি। রাজকে জড়িয়ে ধরে দর্শকের কান্নার সংবাদ শেয়ার করে লাভ চিহ্ন একে পরীমণি লিখেছেন ‘আহা আহা’, রাজ তুমি ধন্য।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পরাণ’। ত্রিকোণ প্রেমের হৃদয়স্পর্শী গল্পে নির্মিত সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। তাই মুক্তির পাঁচদিনের মাথায় এর হল বেড়েছে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি আরও বেশ কিছু হলে মুক্তি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here