ঈদের সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনায় জমজমাট ঢালিউড। এবারের ঈদে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘দিন-দ্য ডে’, ‘পরাণ’ ও ‘সাইকো’। তিনটি সিনেমা নিয়েই চলছে নানান আলোচনা-সমালোচনা। তবে সেটি এবার একেবারেই ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। একদিকে অনন্ত জলিল-বর্ষা, অন্যদিকে রায়হান রাফি ও অনন্য মামুন।
অনেকে বলছেন, নিজেদের ছবির কাটতি বাড়াতে প্রত্যেকে নেতিবাচক কিছু কথা বলছেন। চলমান এই কাদা-ছোড়াছুড়ি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি। কারণ, তার স্বামী শরীফুল রাজ ‘পরাণ’- সিনেমায় অভিনয় করেছেন।
ফেসবুকে পরীমনি লিখেছেন, আপনার থেকে এরকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া! আমরা তো বড়দের কাছ থেকে শিখতে চাই। যাই হোক, আমি রাজকে নিয়ে ‘দিন-দ্য ডে’ দেখবো নিশ্চয়ই। শুভ কামনা বর্ষা আপু, অনন্ত জলিল ভাইয়া। পোস্টের শুরুতে অবশ্য ‘লেইম’ শব্দটি উল্লেখ করেছেন পরী।
আর শেয়ার করা স্ক্রিনশটের খবরটি ছিল এমন, হলে পরাণের দর্শক নাই, সবই সোশ্যাল মিডিয়ার ফাঁকা আওয়াজ।
এদিকে মাতৃত্বকালীন ছুটিতে ঘরবন্দি পরী বেজায় উচ্ছ্বসিত। ঘরে বসেই তিনি যেন ছটফট করছেন রাজের ‘পরাণ’ নিয়ে। রোজই ছবিটি ও স্বামীকে ঘিরে মজার মজার পোস্ট করছেন এই নায়িকা।
বলছেন, ১০ দিন দেরি করে ইনি আমাকে ডক্টর চেকআপে নিয়ে গেলেন আজ! কি করা উচিত? যাও ‘পরাণ’-এর বাজিমাতের জন্য মাফ করে দিলাম। এটাও লিখলেন, আমার পরাণটা, দিলা তো সব কাঁপায়ে।
আবার বিপরীতে রাজের কাছ থেকেও সোশ্যাল হ্যান্ডেলে মিলছে স্ত্রীকে ঘিরে দারুণ সব প্রতি-উত্তর, তোমাকে নিয়ে ‘পরাণ’ দেখবো বলেছিলাম প্রথম সপ্তাহে, নিজেই টিকিট পাচ্ছি না মাই ডিয়ার ওয়াইফ। সো নেক্সট উইক।





