Home ফিচার মাটির নিচে লুকিয়ে রাখা ২০ লাখ টাকা উদ্ধার, রোহিঙ্গা যুবক আটক

মাটির নিচে লুকিয়ে রাখা ২০ লাখ টাকা উদ্ধার, রোহিঙ্গা যুবক আটক

0
77

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে লুকিয়ে রাখা ড্রাম থেকে ২০ লাখ টাকাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১৫ জুলাই) ভোররাতে অভিযান চালিয়ে এসব টাকাসহ ওই রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আটক হলো— নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের ব্লক-বি’র বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে নুর বারেক৷

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম।

তিনি ঘটনার বিবরণে জানান, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করতে ওই স্থানে পৌঁছালে এপিবিএনের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা হাজী সুলতানের ঘর থেকে কৌশলে একজন লোক দৌড়ে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া ব্যক্তিকে আটক করা হয়। তাকে নিয়ে আই ব্লকের রোহিঙ্গা হাজী সুলতানের ঘর সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। তল্লাশিকালে আটক রোহিঙ্গা নুর বারেকের (২৫) দেখানো মতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর অবৈধভাবে লুকিয়ে রাখা নগদ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার টাকাসহ গ্রেফতার আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here