ভক্তকে দেয়া কথা রাখতে বগুড়ায় যাচ্ছেন অনন্ত জলিল

অসম্ভবকেই শুধু সম্ভব করেন না অনন্ত জলিল। পাশাপাশি তার কথারও হয় না বরখেলাপ। এবার এক ভক্তকে দেওয়া কথা রাখতে বগুড়া যাচ্ছেন তিনি। তথ্যটি আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই অভিনেতা ও প্রযোজক নিজেই।

অনন্ত জলিল লিখেছেন, “আমার একজন ভক্ত আছে যার নাম রানা। সে ‘প্রতিবন্ধী রানা’ নামে পরিচিত। সে আমার প্রথম সিনেমা ‘খোঁজ-দ্যা সার্চ’ দেখার পর থেকে আমার সঙ্গে দেখা করার জন্য নানাভাবে চেষ্টা করে আসছে। সে তার এলাকায় নিজস্ব অর্থায়নে আমার নামে বিভিন্ন প্রকার সমাজসেবামূলক কাজ করে আসছে যা ওই এলাকার লোকজন অবগত আছেন।”

এরপর তিনি লিখেছেন, “তাকে কথা দিয়েছিলাম ‘দিন-দ্যা ডে’ সিনেমা মুক্তি পাওয়ার পর আমি তার সঙ্গে দেখা করতে তার গ্রামের বাড়ি যাব। আমি আমার কথা রাখতে প্রতিবন্ধী রানা এবং অত্র এলাকাবাসীর সঙ্গে দেখা করতে আগামীকাল ১৪ জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টায বগুড়া যাব।”

সবশেষে অনন্ত জানান, সেখানে রানার সঙ্গে দুপুরের খাবার খেয়ে তাকে নিয়ে বগুড়ার মধুবন সিনেমা হলে সিনেমা দেখবেন তিনি।

ঈদে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে অনন্ত-বর্ষা অভিনীত সিনেমা ‘দিন-দ্য ডে’। ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *