Home বিনোদন বর্ষা আমার অনেক বড় ভক্ত: ওমর সানী

বর্ষা আমার অনেক বড় ভক্ত: ওমর সানী

0
198

ঈদুল আজহা উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এরমধ্যে মুক্তির আগে সবচেয়ে আলোচনায় ছিল অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘দিন দ্য ডে’। এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন এই নায়ক।

ব্যয়বহুল বাজেটে নির্মিত এই ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা। এবার সিনেমাটি দেখে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ও সময়ের আলোচতি ব্যক্তি ওমর সানী।

বুধবার (১৩ জুলাই) বিকেল ৩টার কিছুপর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি।

এ সময় ওমর সানী বলেন, ‘ঈদে ৩টি সিনেমা মুক্তি পেয়েছে। অনেক দিন আমার সিনেমা দেখা হয় না। মঙ্গলবার অনন্ত জলিল আমাকে ফোন দিয়ে বলল, বর্ষা আমার অনেক বড় ভক্ত। সে চাচ্ছে আমি যেন তাদের সিনেমাটা দেখতে যাই। তাই সিনেমাটি দেখতে গিয়েছি।’

তিনি আরও বলেন, ‘দিন: দ্য ডে সিনেমাটি মূলত কমার্শিয়াল মুভি। অনন্ত জলিল কতটা সফল হয়েছে সেটা দর্শকই বিচার করবে। মধুমিতার নওশাদ ভাই বলল হাউসফুল যাচ্ছে সিনেমাটি। পাশাপাশি পরাণ ও সাইকোও ভালো যাচ্ছে আশা করি। তাদের জন্য শুভ কামনা।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশে ওমর সানী বলেন, ‘আমি সাংবাদিকদের শ্রদ্ধা করি। আলোচনা-সমালোচনা থাকবেই। সাংবাদিকদের কলম হলো একে ৪৭-এর মতো। তাই সাংবাদিকদের বলব, সবসময় নেগেটিভ বিষয়গুলো সামনে না আনলেই ভালো হয়। সব সাংবাদিক নয়, অল্প কিছুজন এটা করছে। সাংবাদিকদের ছাড়া আমরাও অচল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here