Home আলোচিত ‘আমার পরাণটা দিলা তো সব কাঁপিয়ে’, স্বামীকে পরীমণি

‘আমার পরাণটা দিলা তো সব কাঁপিয়ে’, স্বামীকে পরীমণি

0
182

এ সময়ের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। কোনো না কোনো কারণেই বছর জুড়ে খবরের শিরোনাম হয়ে আসছেন তিনি। স্বামী অভিনেতা শরিফুল রাজকে নিয়েও বহুবার শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী।

এই বছরের ঈদুল আজহায় পরীমণি কোনো সিনেমা মুক্তি না পেলেও পেয়েছে তার স্বামীর অভিনীত ‘পরাণ’। রোববার (১০ জুলাই) ঈদের দিন দেশের ১১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমাটি।

মুক্তির প্রথম দিনই দর্শকের প্রতিক্রিয়া জানতে স্টার সিনেপ্লেক্সে যান সিনেমাটির অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতা। দর্শকের উচ্ছ্বাস ভিডিওবন্দি করে শেয়ার করেছেন তারা।

তেমনই একটি ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেন পরীমণি। যেখানে স্বামীর কাজ নিয়ে বেশ উচ্ছাস প্রকাশ করেছেন তিনি। ভিডিও পোস্ট করে ক্যাপশনে পরী লেখেন, ‘আমার পরাণটা দিলা তো সব কাঁপিয়ে! এভাবেই রাজ করতে থাকো পুরোটা সময়। ঈদ মোবারক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here