ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর ভিডিওবার্তা

ঢাকা: ভিডিও বার্তায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৭ সেকেন্ডের এ ভিডিও বার্তাটি রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্ম নিয়োগ করি। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিই। সবাই সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক।

উল্লেখ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল দেশজুড়ে ঈদুল আজহা উদযাপন করা হবে। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *