শ্রীমঙ্গলে গাড়ি চাপায় প্রাণ গেল চিত্রা হরিণের

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়ি চাপায় একটি চিত্রা হরিণের মৃ.ত্যু হয়েছে। মঙ্গলবার রাতের কোন একসময় ঘটনাটি ঘটেছে। বুধবার সকালে হরিণটির মৃ.তদেহ পাওয়া যায়।

 

সাইক্লিস্ট জয় দেব বলেন, সকালে ভানুগাছ সড়কের রাস্তাদিয়ে যাওয়ার সময় একটি হরিণকে মৃ.ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পড়ে ৯৯৯ নম্বরে কল করে মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণী) কে খবর দেন। পরে তারা এসে হরিণের মৃ.তদেহটি উদ্বার করে।

 

মৌলভীবাজার প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন জানান, সকাল বেলা আমরা খবর পেয়ে হরিণটির মৃ.তদেহ উদ্বার করেছি। এটি সম্ভবত মঙ্গলবার দিবাগত রাতে রাস্তা পাড় হওয়ার সময় গাড়ির চাপায় মারা যায়।

 

হরিণের ময়নাতদ.ন্ত হয়েছে। আমরা এটিকে লাউয়াছড়ার জানকিছড়ায় হরিণের চামড়া সংগ্রহ করে মাটিচাপা দিয়ে দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *