Home দেশের খবর আসামিকে ফুল দিয়ে বরণ করলো পুলিশ!

আসামিকে ফুল দিয়ে বরণ করলো পুলিশ!

0
196

মিজানুর রহমান, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি- শেরপুরের নালিতাবাড়ী থানায় যৌতুক মামলার দুই বছরের সা.জাপ্রাপ্ত এক আসামি নালিতাবাড়ী থানায় স্বেচ্ছায় আত্মসমর্পন করেছেন।

 

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সা.জাপ্রাপ্ত ব্যাক্তি নাজমুল হাসান (৩০) থানায় এসে আত্মসমর্পন করেন। তিনি উপজেলার বাঁশকান্দা বাজার গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

 

থানা পুলিশ জানায়, আসামি নাজমুল হাসানের বি.রুদ্ধে বিগত ২০১৭ সালে তার স্ত্রী শেরপুরের নালিতাবাড়ী থানার সিআর ১২৯ নম্বর মামলাটি দায়ের করেন। পরে আদালত স্বাক্ষ্য গ্রহণ শেষে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় আসামি নাজমুল হাসানের অনুপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের স্বশ্রম কারা.দন্ড ও দুই হাজার টাকা অর্থদ.ন্ড প্রদান করেন। সেইসাথে অনাদায়ে আরো এক মাসের কারাদ.ন্ড প্রদান করেন।

 

মামলার রায় ঘোষণার পর থেকেই আসামি নাজমুল পলাতক ছিলেন। চলতি বছরের জানুয়ারী মাসের ২৮ তারিখে তার বিরুদ্ধে গ্রেফ’তারি পরোয়ানা জারি করা হয়। একপর্যায়ে তার ভাই মোস্তফা ও নালিতাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় বুধবার বিকেলে নালিতাবাড়ী থানায় আত্মসমর্পন করেন তিনি।

 

পরে শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএমের নির্দেশে নালিতাবাড়ী অফিসার ইনচার্জ বছির আহম্মেদ বাদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here