Home দেশের খবর ঢাকা মির্জাপুরে র‌্যাবের হাতে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

মির্জাপুরে র‌্যাবের হাতে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

0
76

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ মো. জহুরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে (র‌্যাব-১২)।

 

মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জহুরুল ইসলাম (২৮) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা গ্রামের জিন্নত আলীর ছেলে বলে জানা গেছে।

 

র‌্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় মো. জহুরুল ইসলামকে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত মো. জহুরুল ইসলাম দীর্ঘদিন যাবত উত্তরাঞ্চল থেকে ফেনসিডিল এনে মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। গ্রেপ্তারকৃত জহুরুলের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে মির্জাপুর থানায় পাঠানো হয়েছে।

 

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতকে বুধবার সকালে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here