Home বিনোদন নিজের সেরাটা দিয়ে দর্শককে বিমোহিত করব: শান্ত খান

নিজের সেরাটা দিয়ে দর্শককে বিমোহিত করব: শান্ত খান

0
161

ঢাকায় চলচ্চিত্রের এ সময়ের নায়ক শান্ত খান। “টুঙ্গীপাড়ার মিয়া ভাই” চলচ্চিত্র দিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশব নিয়ে নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করতে দেখা যায় চিত্রনায়ক শান্ত খানকে।

এর আগেও একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে তার। সম্প্রতি মুক্তি পায় শান্ত অভিনীত ‘বিক্ষোভ’ সিনেমা। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

এবার জানা গেল, বড় বাজেটের সিনেমা নিয়ে প্রস্তুত শান্ত খান। ‘গ্যাংস্টার’, ‘বুবুজান’ ও ‘প্রিয়ারে’ নামের তিনটি সিনেমা নিয়ে আসছেন তিনি। ইতোমধ্যে সিনেমা তিনটির শুটিং শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষায়।

শান্ত খান বলেন, ‘তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমাগুলো মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে। তিনটি সিনেমায় বড় বাজেটে নির্মিত হয়েছে। মূলত দর্শকের কথা মাথায় রেখে আমরা সিনেমা তিনটি গল্প, বাজেট, গান সবকিছুই ভিন্নতা নিয়ে আসছি। এ সিনেমাগুলোর মাধ্যমে দর্শক অন্য এক শান্তকে পাবে। সামনের সিনেমাগুলোয় নিজের সেরাটা দিয়ে দর্শককে বিমোহিত করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here