Home ফিচার সৌদি আরবে আরও চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

0
99

পবিত্র হজব্রত পালন করতে সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে আরও চার বাংলাদেশি মারা গেছেন। ২৮ জুন থেকে ১ জুলাই তাদের মৃত্যু হয়্। এ নিয়ে এবার এখন পর্যন্ত ১০ বাংলাদেশি মারা গেছেন।

সর্বশেষ মারা যাওয়া চারজন হলেন তপন খন্দকার (৬২), মো. রফিকুল ইসলাম (৪৭), মোছাম্মৎ ফাতেমা বেগম (৬০) ও মো. আবদুল গফুর মিঞা (৬২)।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে বলা হয়েছে, তপন খন্দকারের বাড়ি ঢাকার লালবাগে। তাঁর পাসপোর্ট নম্বর-ইই ০৫৪০২৪৬। তিনি ১ জুলাই মারা যান। মো. রফিকুল ইসলামের বাগী সিরাজগঞ্জের কামারখান্দা থানার জামতৈল গ্রামে। তাঁর পাসপোর্ট নম্বর বিটি ০৪৮৫৪৩৩। তিনি ৩০ জুন মারা যান। ফাতেমা বেগম ঢাকার বাড্ডার সাঁতারকুলের বাসিন্দা। তিনি গত ৩০ জুন মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর ইই ০৩৮২৮৪৩। মো. আবদুল গফুর মিঞার পাসপোর্ট নম্বর বিওয়াই ০০৬২২০২। তিনি টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা। তিনি গত ২৮ জুন মারা যান।

এর আগে গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here