তরু লোদীকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দিলো শাহজাদপুর উপজেলা ও পৌর আ.লীগ

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন শাহজাদপুর পৌরসভার মেয়র নির্বাচনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকাস্থ উত্তরা ক্লাবে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 

এই বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালাতো ভাই তরু লোদীকে মেয়র পদে সমর্থন জানানো হয়।

 

উত্তরা ক্লাবের এই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।

 

সভায় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আনু লোদী, কোষাধ্যক্ষ মোঃ সালাম বেপারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম শাহু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নাছির উদ্দিন।

 

উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার, যুগ্ন আহ্বায়ক কামরুল হাসান হিরোক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলামিন হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহান শাহ, সহ-সভাপতি হাসান মাহমুদ রাজিব, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী বাবলা, জেলা পরিষদ সদস্য মোঃ নয়ন ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সীমান্ত লোদী, কুষ্টিয়া জেলার সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি লায়লা বানু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শেখ হিরা প্রমুখ।

 

সভায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন, শাহজাদপুর পৌরসভার মেয়র পদে যোগ্য প্রার্থী হিসেবে তরু লোদীই যোগ্য।

 

তরু লোদী প্রকৃত একজন আওয়ামী লীগ ঘরানার মানুষ, মনোনয়ন দৌড়ে সবার চেয়ে তিনিই এগিয়ে রয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কয়েকটি নাম দেওয়ার নিয়ম অনুযায়ী এক নাম্বারে তরু লোদীর নাম থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *