বাসাইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাসুদ রানা, বাসাইল, (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে খরিপ-২ উফশী রোপা আমনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব,বাসাইল সদর ইউনিয়ন পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, প্যানেল মেয়র বাবুল আহমেদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলী। প্রনোদনা হিসেবে একজন কৃষকে এক বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল জাতের ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিনামূল্য প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *