স্বামী হারালেন অভিনেত্রী মীনা

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীনার স্বামী বিদ্যাসাগর মারা গেছেন। সোমবার (২৭ জুন) তামিলনাড়ুর চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

বুধবার (২৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যাসাগর ফুসফুসে গুরুতর সংক্রমণে ভুগছিলেন এবং গত কয়েক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

অভিনেত্রীর স্বামীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের প্রতি বন্ধুরা ও সহকর্মী তারকারা শোক প্রকাশ করেছেন।

অভিনেতা থেকে রাজনীতিবিদ আর. শরৎকুমার মীনা, তার স্বামী এবং তাদের মেয়ে নৈনিকার একটি পারিবারিক ছবি পোস্ট করে লিখেছেন, মীনার স্বামী বিদ্যাসাগরের অকাল মৃত্যুর খবরে মর্মাহত আমি। তার প্রতি আমাদের পরিবারের প্রতি সমবেদনা এবং মৃতের আত্মা শান্তিতে থাকুক।

মীনার স্বামী বিদ্যাসাগর পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ২০০৯ সালে বিয়ে হয়েছিল তাদের। দাম্পত্য জীবনে একটি কন্যাসন্তান রয়েছে।

মীনা শিশু শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। পরে ১৯৯০ দশকে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন। সম্প্রতি ‘সান অব ইন্ডিয়া’তে দেখা গেছে তাকে। এর আগে তাকে ‘দৃশ্যম’ এবং ‘দৃশ্যম-২’-এ দেখেছেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *